টেকসই অর্থনৈতিক উন্নয়নে মোট ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
মার্কেন্টাইল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে আজ রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩০০০ কোটি টাকা, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১০০০ কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিম অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক এ কে এম নূরুন্নবী ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক মোঃ তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ফোকাল পয়েন্ট অফিসিয়াল মোহাম্মদ হাসিবুল হাকিম খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

16225
Currency Exchange Rate